জিয়াউলের বিরুদ্ধে স্যা দেবেন ইকবাল করিম ভূঁইয়া
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাী হিসেবে জবানবন্দী দেবেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব:) ইকবাল করিম ভূঁইয়া। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে এই তথ্য জানানো হয়, যেখানে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জিয়াউলের সরাসরি সম্পৃক্ততার চাঞ্চল্যকর বিবরণ তুলে ধরা হয়েছে। শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ১৪ জানুয়ারি এই মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এই সিদ্ধান্ত জানান।
বিষয়টি নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জিয়াউলের পে এদিন শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও তার বোন আইনজীবী নাজনীন নাহার।
শুনানি শেষে তদন্ত কর্মকর্তার কাছে দেয়া ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দির কিছু অংশ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। জবানবন্দিতে জিয়াউল আহসানের বিভিন্ন বীভৎসতা তুলে আনেন তিনি। তবে জিয়াউল আহসানকে অভিযোগ থেকে অব্যাহতি দিতে তার আইনজীবী মনসুরুল হক ও নাজনিন নাহার। বলেন, প্রসিকিউশন আসামির বিরুদ্ধে যেসব অভিযোগ তুলে ধরেছেন, তাতে তার সম্পৃক্ত থাকা প্রমাণ করতে পারেনি। তাই তারা ট্রাইব্যুনালের কাছে জিয়াউলকে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানান।
এরপর বক্তব্যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, প্রসিকিউশন আসামির বিরুদ্ধে ‘প্রাইমা ফেসি’ বা প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণ করতে সম হয়েছে। তিনি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান। উভয় পরে বক্তব্য শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য ১৪ জানুয়ারি দিন ধার্য করেন।
এর আগে গত ৪ ডিসেম্বর জিয়াউলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন।