বেথেলের সেঞ্চুরির পরও বিপাকে ইংল্যান্ড
Printed Edition
ক্রীড়া ডেস্ক
অ্যাশেজের পঞ্চম তথা শেষ টেস্টে সাত উইকেটে ৫১৮ রান নিয়ে খেলতে নেমে গতকাল ৯.৫ ওভারেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ৪৯ রানে বাকি তিন উইকেট হারিয়ে ৫৬৭-তে অলআউট হয় স্টিভেন স্মিথের দল। প্রথম ইনিংসে ইংলিশদের সংগ্রহ ছিল ৩৮৪ রান। ফলে দ্বিতীয় ইনিংসে ১৮৩ রানে পিছিয়ে থেকে ৫১ ওভার পর্যন্ত ৩ উইকেটে ২১৯ রান করে বেন স্টোকসের দল। পরের ওভার থেকেই উইকেট পতন শুরু। ২৪ ওভারের মধ্যে আরো পাঁচটি উইকেট হারায় ৮৩ রানে। জ্যাকব বেথেল ওয়ান ডাউনে নেমে চতুর্থ দিন শেষে ছিলেন ১৪২ রানে অপরাজিত। দিন শেষে ৮ উইকেট হারিয়ে ১১৯ রানের লিড নিয়ে বিপাকে ইংল্যান্ড।