শাস্তি কাঁচা ডিম খাওয়া!

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

বিশ্বে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীদের শাস্তির নানা বিধান রয়েছে। এর মধ্যে চাকরি যাওয়া থেকে শুরু করে এমন কিছু থাকে যা নিয়ে বেশ চমকপ্রদ। তেমনই চীনের জংজু নামের একটি সংস্থায় প্রত্যাশা অনুযায়ী কাজ না করার শাস্তি হিসেবে কর্মীদের কাঁচা ডিম খেতে দেয়া হয়।

শুধু তাই নয়, কেউ কাঁচা ডিম খেতে রাজি না হলে কাজ থেকেই বের করে দেয়া হয়। মূলত টার্গেট পূরণের জন্য কর্মীদের চাপ দেয়ার জন্যই এই শাস্তির বিধান রয়েছে প্রতিষ্ঠানটিতে। আর এই ডিম খাওয়ার ভয়েই কর্মীরা মন দিয়ে কাজ করে থাকেন।

জেংজু মূলত প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন কাজ করে থাকে। সেখানে কাজ করা এক কর্মী সংস্থার এই পলিসির বিষয়ে বিস্তারিত সোশ্যাল মিডিয়াতে ফাঁস করে দিয়েছেন। তিনি বলেন, কোম্পানির কোনো কর্মচারী তার টার্গেট সময়মতো পূরণ না করতে পারলে তাকে শাস্তি হিসেবে কাঁচা ডিম খেতে হবে। যদি কেউ কাঁচা ডিম খেতে অস্বীকার করেন সাথে সাথে তাকে বের করে দেয়া হয়। ইন্টারনেট।