দুই ম্যাচ নিষিদ্ধ ফখর

Printed Edition

ক্রীড়া ডেস্ক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল টেম্পারিংয়ের অভিযোগে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন লাহোর কালান্দার্সের ওপেনার ফখর জামান। এদিকে প্রটোকল ভাঙার অভিযোগে জরিমানা গুণতে হয়েছে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকে। অভিযোগ ছিল বিদেশী তারকা সিকান্দার রাজার বিরুদ্ধে। তবে ফ্রাঞ্চাইজিটি জিম্বাবুয়ের অধিনায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলেও ১০ লাখ পাকিস্তানি রূপি জরিমানা করেছে আফ্রিদিকে। আর পিএসএলের উদ্বোধনী অনুষ্ঠানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজের উপস্থিতি নিয়ে টুইট করে দুই কোটি রূপি জরিমানা গুণতে হচ্ছে পেসার নাসিম শাহকে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত ২৯ মার্চ করাচি কিংসের বিপক্ষে লাহোর কালান্দার্সের ম্যাচে বল টেম্পারিং করেন ফখর।