ময়মনসিংহ ১১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মোর্শেদ আলম
Printed Edition
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত মঙ্গলবার বিকেলে ঢাকায় নির্বাচন কমিশনারের কার্যালয়ে চতুর্থ দিনে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে মুহাম্মদ মোর্শেদ আলম নিজেই তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টের মাধ্যমে মনোনয়ন বৈধ হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে ছয়জন প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এ সময় এক শতাংশ ভোটারের স্বারে অসঙ্গতি পাওয়ার অভিযোগে মুহাম্মদ মোর্শেদ আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
প্রার্থিতা ফিরে পেয়ে তিনি ফেসবুক পোস্টে লেখেন, আলহামদুলিল্লাহ, মনোনয়ন ফিরে পাওয়া আমার ব্যক্তিগত সাফল্য নয়; এটি ভালুকার আপামর জনতার বিশ্ব¦াস, ভালোবাসা ও ন্যায়ের প্রতি আস্থার বিজয়। এলাকার মানুষের দোয়া, সমর্থন ও উৎসাহ আমাকে আরো দায়িত্বশীল করে তুলেছে। আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ জনগণের অধিকার রা, উন্নয়ন ও ন্যায়বিচারের পে অবিচল থেকে কাজ করে যাবো। সাধারণ মানুষের শক্তিতেই আমি এগিয়ে যাবো।