পিটিআইয়ের শীর্ষ নেতাদের ১০ বছরের কারাদণ্ড

Printed Edition

জিয়ো নিউজ

পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি সন্ত্রাসবিরোধী আদালত ২০২৩ সালের ৯ মে দাঙ্গা ও সহিংসতা মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ৪৭ জন নেতাকর্মীকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন। দণ্ডিতদের মধ্যে রয়েছেন- ওমর আইয়ুব, জারতাজ গুল, মুরাদ সাইদ, শিবলি ফারাজ, শাহবাজ গিল ও হাম্মাদ আজহারসহ শীর্ষস্থানীয় নেতারা।

আদালতের বিচারক আমজাদ আলী শাহ তাদের দাঙ্গার মূল পরিকল্পনাকারী হিসেবে দোষী সাব্যস্ত করেছেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, আসামিরা জেনারেল হেডকোয়ার্টার্স গেট, হামজা ক্যাম্প ও আর্মি মিউজিয়াম-সহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলায় সরাসরি জড়িত ছিলেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে পাঁচ লাখ রুপি জরিমানা করা হয়েছে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে।