চোর-দুর্নীতিবাজকে ভোট দিয়ে ভালো শাসন আশা করা যায় না : মিয়া গোলাম পরওয়ার
Printed Edition
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) সংসদ সদস্যপ্রার্থী সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত ৫৪ বছরে যারা দেশ শাসন করেছে তারা জনগণের দুঃখ ঘোচাতে ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, রাস্তা, স্কুল কিংবা খাল খননের নামে বরাদ্দকৃত অর্থের বড় অংশ আগে ব্যক্তিগত পকেটে ঢুকে, পরে কাজ হয় ফলে উন্নয়ন হয়েছে দুর্নীতিনির্ভর ও অস্থায়ী। তিনি বলেন, যতদিন না আল্লাহভীরু, সৎ ও জনস্বার্থে নিবেদিত নেতৃত্ব রাষ্ট্রক্ষমতায় আসে, ততদিন এই দেশের মানুষ প্রকৃত শান্তি ও ন্যায়বিচার পাবে না। গতকাল বুধবার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া, কাটলঠালতলা নূরানী স্কিম মাদরাসা, মঠবাড়িয়া, চুকনগর আশ্রয়ণ প্রকল্প, আঠারো মাইল বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এসব কর্মসূচিতে বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসাইন, ড. একরাম উদ্দীন সুমন, আটলিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মতিউর রহমান, সেক্রেটারি হাফেজ মঈন উদ্দীন, মাহাবুর রহমান, বাবলুর রহমান বাতি, সিরাজুল ইসলাম, সামিদুল হাসান লিমন, তানবীর হাসান, মেহেদী হাসান, জোবায়ের ফকির, মাওলানা বাহারুল ইসলাম গাজী, সিরাজুল ইসলাম, মাওলানা রাশিদুল ইসলাম, বাবর আলী শেখ, সিরাজুল ইসলাম মেম্বার, আলাউদ্দিন মালী, সার্জেন্ট রবিউল ইসলাম, ডা: মফিজুর রহমান প্রমুখ।
বিকেলে আঠারো মাইল বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভা আমির মাওলানা আবদুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, উপজেলা আমির মাওলানা মোক্তার হোসাইন, মাওলানা মোতালেব হুসাইন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম, ছাত্রশিবির নেতা সামিদুল হাসান লিমন, ডা: আব্দুল মান্নান, হাফেজ রবিউল ইসলাম প্রমুখ।
জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গ টেনে মিয়া গোলাম পরওয়ার বলেন, সাঈদী সাহেব আজীবন দোয়া করেছেন এই দেশে কুরআনের আইন কায়েম হওয়া দেখে যেন মৃত্যু আসে। কিন্তু তাকে সেই দৃশ্য দেখতে দেয়া হয়নি। তাকে পরিকল্পিতভাবে কারাগারে হত্যা করা হয়েছে। একইসাথে নিজের দীর্ঘ কারাবাসের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর ইচ্ছাতেই তিনি আবার জনগণের মধ্যে ফিরে এসেছেন।