লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে রূপায়ন গ্রুপ। প্রতিষ্ঠানটিতে এজিএম (ক্লাস্টার হেড)-সেলস পদে লোকবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : রূপায়ন গ্রুপ।
পদের নাম : এজিএম (ক্লাস্টার হেড)-সেলস।
পদসংখ্যা : ০৫টি।
শিক্ষাগত যোগ্যতা : মার্কেটিংয়ে এমবিএ/বিবিএ।
অন্যান্য যোগ্যতা : ইংরেজি বলা ও লেখায় সাবলীলতা। প্রিমিয়াম লাক্সারি রিয়েল এস্টেট পোর্টফোলিও-র অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা পাওয়া যাবে।
অভিজ্ঞতা : কমপক্ষে ১৩ বছর।
চাকরির ধরন : ফুলটাইম।
কর্মক্ষেত্র : অফিসে।
প্রার্থীর ধরন : শুধু পুরুষ।
বয়সসীমা : কমপক্ষে ৩৫ বছর।
কর্মস্থল : ঢাকা (উত্তরা ১২ নম্বর সেক্টর)।
বেতন : ৮০,০০০ থেকে ১১,০০০০ টাকা (মাসিক)।
অন্যান্য সুবিধা : টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার সুবিধা, বছরে দুইটি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, কোম্পানির পরিবহনে আসন খালি থাকা সাপেক্ষে যাতায়াতের (পিক অ্যান্ড ড্রপ) সুবিধা প্রদান করা হবে।
আবেদনের সময়সীমা : আগ্রহীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।