নেইমারকে আনচেলত্তির শর্ত
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ফিফা বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। তবে ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমার জুনিয়রকে নিয়ে অনিশ্চিয়তা এখনো কাটেনি। নেইমার এখনো বিশ্বকাপে খেলার আশা ছাড়েননি। নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেতে। বড় দিনের ছুটিতে যখন সবাই অবসর সময় কাটিয়েছেন নেইমার তখন জিমে পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন। সবশেষ আবারো অস্ত্রপচার করিয়েছেন। তবে এত কিছুর পরও ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে দলে জায়গা করে নিতে পারেননি। কারণটাও স্পষ্ট, তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না কোচ।
ফ্রান্স ম্যাচে দর্শকরাও নেইমারের নামে ধ্বনি দিয়েছেন, তাতে অবশ্য কাজ হয়নি। কোচের মন গলেনি। তার দাবি যারা মাঠে আছে তাদের নিয়ে আলোচনা হওয়া উচিত। যদিও সেই ম্যাচে ব্রাজিল ২-১ গোলে হেরেছে।
তবে প্রীতি ম্যাচে পরাজয়ের পর অবস্থান কিছুটা বদলেছেন আনচেলত্তি। তিনি জানান, নেইমারকে দলে নিতে তার কোনো আপত্তি নেই। আসন্ন বিশ্বকাপে নেইমার তার ভাবনায় রয়েছেন।
ফরাসি সংবাদমাধ্যম লেপিকাকে দেয়া সাক্ষাৎকারে আনচেলত্তি জানিয়েছে, ‘বর্তমানে ব্রাজিল ফুটবল ফেডারেশন ও আমি তাকে পর্যবেক্ষণে রেখেছি। তার সামনে এখনো দুই মাস রয়েছে নিজেকে প্রমাণ করার। সে ফুটবল বিশ্বকাপ খেলার যোগ্যতা রাখে।’ ব্রাজিলীয় কোচ আরো জানান, ‘চোটের পর সে ভালোভাবেই ফিরেছে, গোলও করেছে। তাকে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে এবং ফিটনেস আরো উন্নত করতে হবে। সে সঠিক পথেই আছে।’