যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পের নির্মাণ অগ্রগতি পরিদর্শন করলেন সেতু সচিব

Printed Edition

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ ১৫ জানুয়ারি যমুনা সেতু এবং উত্তরবঙ্গের ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত ‘সাসেক-২’ (এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ) প্রকল্পের নির্মাণকাজের সার্বিক অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি যমুনা সেতু এলাকা এবং সেতুর পশ্চিম গাইড বাঁধে চলমান নদীশাসন কাজসহ সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রকল্প পরিচালক এবং সাইট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সচিব যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তে চলমান নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ এবং সেতুর ‘স্ট্রাকচারাল হেলথ মনিটরিং সিস্টেম’ পর্যবেক্ষণ করেন। যমুনা সেতুর স্থায়িত্ব নিশ্চিত করতে এবং যানচলাচল নির্বিঘœ রাখতে তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রয়োজনীয় কারিগরি নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে, টোল প্লাজায় যাত্রী ভোগান্তি লাঘবে আধুনিক অটোমেটেড টোল কালেকশন সিস্টেম আরো কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এরপর তিনি টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলায় বাস্তবায়নাধীন ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২’-এর নির্মাণকাজের অগ্রগতি এবং সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি।