৬ হাজার বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

Printed Edition

আরব নিউজ

ব্রিটিশ শাসন থেকে মুক্তির ৭৮ বছর পূর্তি উপলক্ষে ৬ হাজার ১৩৪ বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের সামরিক সরকার। তবে মুক্তিপ্রাপ্তদের মধ্যে সামরিক শাসনের বিরোধী রাজনৈতিক বন্দীরা আছেন কি না তা নিশ্চিত নয়।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এমআরটিভি জানিয়েছে, গতকাল রোববার থেকে মুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে এবং কয়েক দিন ধরে চলবে। সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং এই ঘোষণা দিয়েছেন।