ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের বর্ষপূর্তি

Printed Edition

প্রতিষ্ঠার ১২তম বর্ষপূর্তিতে ৭৫ লাখ গ্রাহককে আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় এনে ব্যাংকিং সেবায় এক অনন্য মাইলফলক অর্জন করেছে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং। এ উপলক্ষে গত ১৭ জানুয়ারি রাজধানীর পল্টনস্থ ব্যাংকের করপোরেট অফিস র‌্যাংগস্ টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে ছিল কেক কাটা, নতুন সেবা ও ক্যাম্পেইন উদ্বোধন এবং সেরা এজেন্ট ও কর্মীদের সম্মাননা প্রদান। ব্যাংকের চেয়ারম্যান অনুষ্ঠানে রোমো রউফ চৌধুরী পরিচালনা পর্ষদের সদস্য ও ব্যবস্থাপনা পর্ষদের সদস্যদের নিয়ে কেক কাটেন। এ সময় ‘ক্যাশ বাই কোড’ সেবা ও ‘রেমিট্যান্স সুরক্ষা’ নামে আর্থিক সাক্ষরতা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয় এবং সেরা পারফরমার এজেন্ট ও কর্মীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান জাকিয়া রউফ চৌধুরী, পরিচালক রোমানা রউফ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক মো: আতাউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: সাব্বির হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হাসান (এজেন্ট ব্যাংকিং অ্যান্ড চিফ ক্রেডিট অফিসার), আরিকুল আরেফিন ও সৈয়দ জুলকার নাইনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।