কুলাউড়া সরকারি কলেজের প্রাক্তনদের মিলনমেলা
Printed Edition
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের কুলাউড়ায় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুলাউড়া সরকারি কলেজে ৫৬ বছর পর বহুল প্রতীক্ষিত পুনর্মিলনী উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। অ্যালামনাই অ্যাসোসিয়েশন কুলাউড়া সরকারি কলেজের আয়োজনে শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত প্রাণের এ উৎসবে নবীন-প্রবীণ এবং শিক্ষক-শিক্ষার্থীর পদচারণায় মুখর ছিল কলেজ প্রাঙ্গণ। কয়েক শতাধিক নবীন-প্রবীণের প্রাণোচ্ছল অংশগ্রহণে কলেজ ক্যাম্পাস পরিণত হয় মিলন মেলায়। বেলা ১১টায় জাতীয় সঙ্গীত ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খান। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা পুরনো দিনের স্মৃতিচারণ করেন। এ সময় অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।