জনতা ব্যাংকের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Printed Edition
artho-1
জনতা ব্যাংকের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বিএফআইইউ প্রতিনিধিদের উপস্থিতিতে সম্প্রতি জনতা ব্যাংক পিএলসির বোর্ড অব ডিরেক্টরসের সাথে “অধিৎবহবংং চৎড়মৎধস ড়হ অগখ ধহফ ঈঋঞ ভড়ৎ ঃযব ইড়ধৎফ ড়ভ উরৎবপঃড়ৎং” শীর্ষক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায় ব্যাংকের কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠায় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের গুরুত্ব, রেগুলেটরি অথোরিটির (বিএফআইইউ, বাংলাদেশ ব্যাংক) প্রতি ব্যাংকের দায়বদ্ধতা, নৈতিক ব্যাংকিং চর্চা ইত্যাদি বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। বিএফআইইউর দুইজন সদস্য মো: মশিউর রহমান, অতিরিক্ত পরিচালক এবং মো: মাহবুবুর রহমান, যুগ্ম পরিচালক উক্ত সভায় এন্টি মানিলন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে সম্যক ধারণা দেন। এছাড়াও ব্যাংকের পক্ষ হতে এমএল এন্ড সিএফটি প্রতিরোধ সংক্রান্ত সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার বিষয়ের ওপর আলোকপাত করেন এবং একটি কার্যকরী ও যুগোপযোগী এএমএল পরিপালন ও প্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণের আশাবাদ ব্যক্ত করেন। জনতা ব্যাংক পিএলসির পক্ষ থেকে উক্ত সচেতনতামূলক সভায় ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এম ফজলুর রহমান সিএসপি, পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যাংকের অন্যান্য সিনিয়র নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।