চট্টগ্রামে কনফিডেন্স সল্টের কারখানায় দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের বোয়ালখালীর কনফিডেন্স সল্ট কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন-পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন এলাকার মো: নুরুল আলম এবং বোয়ালখালী উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের দিদারুল আলম (৩২)। তারা দু’জনই কনফিডেন্স সল্ট কারখানার শ্রমিক ছিলেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দগ্ধ দুই শ্রমিক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।