স্টেপ ফুটওয়্যারের প্রেস মিট অনুষ্ঠিত

Printed Edition

নতুন কালেকশন উপলক্ষে স্টেপ ফুটওয়্যারের ‘স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের সাথে প্রেস মিট’ গত সোমবার জানুয়ারি রাজধানীর তেজগাঁওর একটি হোটেলে অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, পরিচালক তানজিনা আনোয়ার কবির ও অ্যাড সাইনের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, জনপ্রিয় অভিনেতা ও মডেল তৌসিফ মাহবুব এবং তানজিন তিশা। প্রেস মিটে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে শামীম কবির বলেন, গ্রাহকদের রুচি ও চাহিদাকে প্রাধান্য দিয়ে আসন্ন ঈদকে ঘিরে আমরা নিত্যনতুন ডিজাইনের মানসম্মত, আধুনিক ও ট্রেন্ডি ফুটওয়্যার উপহার দিতে প্রস্তুত। এবারের ঈদ কালেকশনে আমরা ফ্যাশন এবং স্বাচ্ছন্দ্যের সর্বোচ্চ মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছি, যা সব বয়সের ক্রেতাদের মন জয় করবে। বিজ্ঞপ্তি।