আয়োজক হতে চায় ব্রাজিল

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ফুটবলের মেগা আসর বিশ্বকাপের দুইবার সফলভাবে আয়োজন করেছে ব্রাজিল। নারী বিশ্বকাপ ফুটবলের আগামী আসরের আয়োজকও সেলেকাওরা। এবার তাদের ভাবনায় ক্লাব বিশ্বকাপ। আগামী বছরের নারী বিশ্বকাপের প্রস্তুতি দেখতে ব্রাজিলে ভ্রমণ করেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৯ ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজনে আগ্রহী দেশটি। সেখানেই ফিফা সভাপতির কাছে নিজেদের আগ্রহের কথা জানিয়ে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। রিও ডি জেনেইরোতে এক বৈঠকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে এই প্রস্তাব দেয়া হয় ফিফা সভাপতিকে।