সাউদার্ন ইউনিভার্সিটিতে ‘বৃক্ষরোপণ ও দেশীয় প্রজাতির গুরুত্ব’ শীর্ষক সেমিনার
Printed Edition
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি পুনর্বিবেচনা : দেশীয় প্রজাতির ওপর গুরুত্বারোপ’ শীর্ষক সেমিনার শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সিন্ডিকেট সদস্য সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। এ ছাড়াও উপস্থিত ছিলেন- বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।
মূল আলোচক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি পুনর্বিবেচনা করে আমাদের বিদেশী আগ্রাসী প্রজাতির পরিবর্তে দেশীয় প্রজাতির গাছ রোপণের ওপর জোর দেয়া উচিত।
সমাপনী বক্তব্যে ভিসি (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান সেমিনারের প্রধান আলোচক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি।