বিএমইউতে অনলাইন টিকিটে প্রায় ১ লাখ রোগী চিকিৎসাসেবা নিয়েছেন

Printed Edition

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগে মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত অনলাইন টিকিটের মাধ্যমে প্রায় এক লাখ রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।

বহির্বিভাগ ১ এবং ২ এ রোগীরা এই চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে প্রতিদিন দেড় থেকে দুই হাজার সম্মানিত রোগী বিএমইউর ওয়েবসাইট (িি.িনসঁ.ধপ.নফ) থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে টিকিটের মূল্য পরিশোধ করে এই সুবিধা নিতে পারছেন। এতে রোগীদেরকে লাইনে দাঁড়িয়ে থেকে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ সহ্য করে বহির্বিভাগের টিকিট সংগ্রহ করতে হচ্ছে না।

এদিকে বিএমইউর প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ এবং পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান রোগীদের অনলাইনের টিকিট প্রিন্ট দিয়ে নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।