রাজধানীর একাধিক ভোটকেন্দ্র পরিদর্শনে আনসার-ভিডিপি মহাপরিচালক
Printed Edition
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। কেন্দ্রগুলোর মধ্যে ছিল টি অ্যান্ড টি স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও মডেল কলেজ এবং খিলগাঁও মডেল উচ্চবিদ্যালয়।
পরিদর্শনকালে তিনি কেন্দ্রগুলোতে গৃহীত সার্বিক নিরাপত্তাব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা কার্যক্রম এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রস্তুতি ও তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানসহ ভোটারদের নির্বিঘœ অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, উপমহাপরিচালক মো: সাইফুল্লাহ রাসেলসহ অন্য কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।