সংক্ষিপ্ত ভার্সনই মূল লক্ষ্য হওয়া উচিত ডাচদের : ভ্যান বিক
Printed Edition
ক্রীড়া ডেস্ক
চলমান টি-২০ বিশ্বকাপ সহযোগী দলগুলো প্রতিষ্ঠিত শক্তিগুলোর বিপক্ষে দারুণ লড়াই করছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় নেদারল্যান্ডসও। তবে ডাচ অলরাউন্ডার লোগান ভ্যান বিক মনে করেন, এই মুহূর্তে তাদের মূল লক্ষ্য হওয়া উচিত সাদা বলের ক্রিকেট। টেস্ট ক্রিকেট নয়।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভ্যান বিক বলেন, ‘এই পর্যায়ে টেস্ট ক্রিকেট আমাদের ফোকাস নয়। কারণ এমন হতে পারে আমরা যোগ্যতা অর্জন করলাম, কিন্তু তারপর দুই বছরে একটি মাত্র টেস্ট খেলব। এতে আমাদের ক্রিকেটের উন্নতিতে তেমন কোনো সাহায্য হবে না।’
ভ্যান বিক ডাচ ক্রিকেটের সবচেয়ে বড় বাস্তব সমস্যাটিও তুলে ধরেন। দেশে লাল বলের কাঠামোর অভাব।
তিনি বলেন, ‘নেদারল্যান্ডসে ক্লাব পর্যায়ে শুধু টি-২০ ও ওয়ানডে ক্রিকেট হয়। এখানে কোনো প্রথম শ্রেণির ক্রিকেটই নেই, কোনো লাল বলের টুর্নামেন্টও নেই। দলে হাতে গোনা কয়েকজনই প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে থাকে।”
তার মতে, ‘টেস্ট ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে শক্তিশালী ও প্রতিযোগিতামূলক ফার্স্ট ক্লাস ব্যবস্থা দরকার’।
‘টি-২০ তে যেকোনো দিন যে কেউ কাউকে হারাতে পারে। কিন্তু টেস্টে সাধারণত শক্তিশালী দলই জেতে। সেখানে টিকে থাকতে হলে খেলোয়াড়দের প্রস্তুতির মান অনেক বেশি হওয়া জরুরি। ডাচ ক্রিকেটের আরেক বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক দিক।