আর্থিক সাক্ষরতা বিস্তারে প্রাইম ব্যাংকের ব্রেইল বই বিতরণ
Printed Edition
অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং নিশ্চিত করার লক্ষ্যে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ব্রেইল বই বিতরণ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। প্রাইম ব্যাংকের উদ্যোগে ও টীম ইনক্লুশন বাংলাদেশের সহযোগিতায় সম্প্রতি সাভারে আয়োজিত অনুষ্ঠানে এসব বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রাইম ব্যাংক সবার জন্য আর্থিক জ্ঞান সহজলভ্য করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
কনজ্যুমার ব্যাংকিং সংক্রান্ত ব্রেইল বই বিতরণের ধারাবাহিকতায় এবার সিএমএসএমই ব্যাংকিংসংক্রান্ত ব্রেইল বই বিতরণ করেছে প্রাইম ব্যাংক, যা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের ব্যাংকিং পণ্য, সেবা ও সুযোগগুলো সম্পর্কে আরো ভালোভাবে ধারণা লাভে সহায়তা করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদীন; হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান এবং হেড অব কনজ্যুমার প্রোটেকশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটি কাজী রেশাদ মাহবুব। এ সময় তারা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন।
টীম ইনক্লুশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো: জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি ও সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজির প্রতিনিধি তানজিলা কানিজসহ প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।