ইউআইইউতে আর্থ ডে উদযাপিত
Printed Edition
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (ইডিএস) বিভাগ এবং ইউআইইউ ইডিএস ক্লাবের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ‘আর্থ ডে ২০২৬’ উদযাপিত হয়েছে। দুই দিনব্যাপী উদযাপনের সমাপনী অনুষ্ঠান সোমবার ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের (সিসিপি) প্রোগ্রাম হেড আবু সাদাত মনিরুজ্জামান খান এবং অভিনেত্রী ও পরিচালক কাজী নওশাবা আহমেদ। সভাপতিত্ব করেন ইউআইইউর স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোস্যাল সায়েন্সেসের ডিন প্রফেসর ড. হামিদুল হক। স্বাগত বক্তব্য দেন ইডিএস বিভাগের প্রধান ড. শান্তনু সাহা। অনুষ্ঠানে বক্তারা বর্তমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় টেকসই ভোগ, পরিবেশ সুরক্ষা এবং সম্মিলিত দায়িত্বের গুরুত্বের ওপর জোর দেন। তারা একটি টেকসই ভবিষ্যতের দিকে সচেতনতা বৃদ্ধি এবং অর্থবহ পরিবর্তন আনার ক্ষেত্রে তরুণ প্রজন্ম ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।