সাবেক মন্ত্রীর রোষানলে পড়া প্রবাসী সেলিমপ্রধানের মুক্তির দাবিতে মানববন্ধন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বিএনপিকে অর্থিক সহযোগিতা দেয়াসহ নানা অভিযোগে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের রোষানলে পড়েন জাপান প্রবাসী ব্যবসায়ী সেলিম। এরপর শুরু হয় তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা। সেই মামলায় জেলেও যেতে হয় তাকে। এখন আবার তাকে আওয়ামী দোসর বানিয়ে একের পর এক মিথ্যা মামলা দেয়া হচ্ছে। সব ষড়যন্ত্রমূলক মামলা থেকে সেলিম প্রধানের মুক্তি দাবি জানানো হয়।

বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনে এমন দাবি জানান তার স্বজন ও এলাকাবাসী।

সেলিম প্রধানের বোন স্মৃতি প্রধান বলেন, ছোটবেলা থেকে জাপানে বেড়ে ওঠা সেলিম প্রধান দেশে ফিরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালুর উদ্যোগ নেন। জাপানের মতো করে নিজ এলাকাকে গড়ে তুলতে চেয়েছিলেন তিনি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল তাকে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করতে নানা বাধা দেয়, বলেন তিনি।