মৃত্যুবার্ষিকী
নুরুল ইসলাম
Printed Edition
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ (২ এপ্রিল)।
এ উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্ব গাটিয়াডেঙ্গায় মরহুমের গ্রামের বাড়িতে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের পরিবার, তার আত্মীয়স্বজন এবং হিতাকাক্সিক্ষরা রূহের মাগফিরাত কামনায় দোয়া করবেন।
নুরুল ইসলাম ২০২১ সালের ২ এপ্রিল চট্টগ্রাম নগরীর মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ডে নিবিড়ভাবে জড়িত ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নুরুল ইসলাম সাংবাদিক মিজানুল ইসলাম ও সাবেক এপিপি অ্যাডভোকেট মহিউল ইসলামের বাবা। চট্টগ্রাম ব্যুরো।