খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সিলেট মেট্রোপলিটন চেম্বারের দোয়া মাহফিল
Printed Edition
বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএমসিসিআই) উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ জানুয়ারি রাতে সিলেট নগরীর জেল রোডের আনন্দ টাওয়ারের এসএমসিসিআই’র কনফারেন্স হলরুমে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হোসেনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ও পরিচালক মো: জহির হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী।
উপস্থিত ছিলেন- চেম্বারের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি আফজাল রশীদ চৌধুরী, সাবেক পরিচালক জিয়াউল গণী আরিফিন, বর্তমান ১ম সহসভাপতি মো: ফেরদৌস আলম, সহসভাপতি আলীমুছ ছাদাত চৌধুরী, পরিচালক তোফায়েল আহমদ লিমন, রাজিব ভৌমিক, মো: ফারুক আহমদ, মো: মাহবুবুর রহমান, আব্দুর রহমান রিপন, আব্দুল্লাহ আল হারুন, মো: কাপ্তান হোসেন, মোহাম্মদ আনিস, জিল্লুর রহমান সুমন, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খোয়াজ রহিম সবুজ, মাহবুবুল হক চৌধুরী, এনামুল কুদ্দুছ চৌধুরী, মো: মারুফ আহমদ, মোহাম্মদ শাহনেওয়াজ আহমদ, সাহেদ আহমদ, মো: মাছুম আহমদ, আব্দুল আহাদ চৌধুরী, জাকির আহমদ চৌধুরী, মোহাম্মদ আলী আকিক, ইশতিয়াক আহমদ চৌধুরী, মো: রিয়াদ রহমান, তৌহিদ আশফাক আহমদ চৌধুরী, মাহবুবুল আলম মিলন, ফজলুল বাছিত, ছামিল আহমদ চৌধুরী, মো: নাফিজ জুবায়ের চৌধুরী, এ এস এম জি কিবরিয়া, মো: সেবুল মিয়া, আবু সুফিয়ান, শাহ আশিকুর রহমান, চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এ ছাড়াও সিলেট নগরীর বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন ধোপাদিঘির পার জামে মসজিদের পেশ ঈমাম। বিজ্ঞপ্তি।