আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সমাপ্ত

Printed Edition

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের এসআইসিআইপি প্রকল্পের আওতায় ঝালকাঠিতে আয়োজিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান গতকাল ঝালকাঠি জেলা পরিষদ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। এ সময় ২৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে সনদপত্র এবং মূল্যায়নে ভালো ফলাফল অর্জনকারী পাঁচজনকে ক্রেস্ট দেয়া হয়। অনুষ্ঠানে উদ্যোক্তারা তাদের ভবিষ্যৎ ব্যবসা উন্নয়ন ও সম্প্রসারণের পরিকল্পনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক মো: শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও এসআইসিআইপি প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়াসিম, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর এবং ঝালকাঠি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শাহরিয়ার। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (এআইবিটিআই) প্রিন্সিপাল মো: আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রশিক্ষক, কো-ট্রেইনার পাঁচটি শাখার মেন্টররা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।