খেজুর আমদানিতে শুল্ক ৪০ শতাংশ কমল

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

দেশের ধর্মপ্রাণ মানুষের আবেগের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে খেজুরের মূল্য সাধারণের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যে আসন্ন রমজান মাস উপলক্ষে বিদ্যমান আমদানি শুল্ক ৪০ শতাংশ কম করা হয়েছে।

পবিত্র রমজান মাসে খেজুরের সরবরাহ ও বাজারমূল্য স্বাভাবিক রাখার উদ্দেশ্যে খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ হতে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে গত মঙ্গলবার একটি প্রজ্ঞাপণ জারী করেছে এনবিআর। এই অব্যাহতি আগামী ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।

এ ছাড়া বিগত বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালা সংশোধণ করে খেজুরসহ সব ফল আমদানির ওপর প্রযোজ্য অগ্রিম আয়কর ১০ শতাংশ হতে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। খেজুর ও অন্যান্য ফল আমদানিতে গত বছর অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় দেয়া হয়েছে তা এ বছরেও বহাল আছে।