নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Printed Edition

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী শহরে ট্রেনে কাটা পড়ে আসাদ উল্লাহ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে শহরের আরশিনগর এলাকায় ঢাকা অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদ উল্লাহ রায়পুরা উপজেলার বাঁশগাড়ি গ্রামের মনির মিয়ার ছেলে। তিনি নরসিংদী শহরের সঙ্গীতা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

জানা যায়, বুধবার দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী অতিক্রম করছিল। এ সময় আরশিনগর এলাকায় অসতর্ক অবস্থায় রেললাইনের ওপর চলাচল করছিলেন আসাদ উল্লাহ। হঠাৎ তিনি ট্রেনের নিচে পড়ে গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।