শেফস্ টেবিলের সাথে ব্যাংক এশিয়ার চুক্তি
Printed Edition
রমজান মাসজুড়ে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্যে শেফস্ টেবিলের সাথে একটি পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। চুক্তির আওতায় ব্যাংকের সব ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডাররা রমজান মাসে শেফস্ টেবিলের সব শাখায় ১০% ডিসকাউন্ট উপভোগ করবেন। শেফস্ টেবিলের জিএম (সেলস্ অ্যান্ড অপারেশন্স) কাজী সাইফুল ইসলাম এবং ব্যাংক এশিয়ার হেড অফ কার্ডস, এডিসি অ্যান্ড ইন্টারনেট ব্যাংকিং জিশান আহাম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।