শ্রমিককে ভালোবাসা : মোহাম্মদ আবুল হোসেন

Printed Edition
agdum-3
শ্রমিককে ভালোবাসা : মোহাম্মদ আবুল হোসেন

ফজলু খুবই সাধারণ একটি ছেলে। সে তার মা-বাবার সাথে শহরের একটি ছোট্ট ঘরে থাকে। তার বাবা একটি কারখানায় কাজ করেন। খুব সকালে বেরিয়ে যান। আর ফেরেন রাতে ক্লান্ত হয়ে। একদিন স্কুলে ফজলুর শিক্ষক বললেন, ‘আগামী পয়লা মে হলো মে দিবস। এই দিনটি শ্রমিকদের সম্মান জানানোর দিন।’

ফজলু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, ‘শ্রমিক মানে কারা স্যার?’

শিক্ষক হাসলেন এবং বললেন, ‘যারা কঠোর পরিশ্রম করে আমাদের জীবন সহজ করে দেয় তারাই শ্রমিক। যেমন- তোমার বাবা, কারখানার শ্রমিকরা, রিকশাচালক, কৃষক- সবাই।’

ফজলু সেদিন বাসায় ফিরে বাবাকে জিজ্ঞেস করল, ‘বাবা, তুমি কি শ্রমিক?’

বাবা মৃদু হেসে বললেন, ‘হ্যাঁ বাবা, আমি একজন শ্রমিক। আমি কারখানায় কাজ করি, যাতে তোমাদের ভালো রাখতে পারি।’

বাবার হাত ধরে ফজলু বলল, ‘তুমি অনেক কষ্ট করো, তাই না বাবা?’

বাবা মাথা নেড়ে বললেন, ‘কষ্ট তো হয়ই। কিন্তু তোমাদের হাসি দেখলে সব কষ্ট দূর হয়ে যায়।’

মে দিবসের আগের রাতে ফজলু ভাবল, সে তার বাবার জন্য কিছু করবে। পরদিন সকালে সে নিজের হাতে একটি ছোট কার্ড বানাল। সেখানে লিখল-

‘আমার বাবা একজন বীর শ্রমিক। আমি তোমাকে অনেক ভালোবাসি।’

মে দিবসের দিন ফজলু স্কুলে গিয়ে তার কার্ডটি দেয়ালে টাঙিয়ে দিলো। শিক্ষক সবাইকে দেখিয়ে বললেন, ‘এই ছোট্ট ছেলেটি আমাদের শেখাল, শ্রমিকদের সম্মান করতে হয়।’ হ