১০০ কোটি টাকার প্রিমিয়াম অর্জনের আনন্দ উদযাপন করল বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
Printed Edition
গ্রাহকদের আস্থা, কর্মীদের নিরলস পরিশ্রম এবং শরিয়াহ্থভিত্তিক সেবার প্রতি দৃঢ অঙ্গীকারের ফল হিসেবে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৫ সালে ১০০ কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহের ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। এই অর্জন উপলক্ষে গত শনিবার ঢাকার কাওরান বাজারের টিসিবি অডিটোরিয়ামে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলমের সভাপতিত্বে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক মো: জসিম উদ্দিন, প্রেসিডেন্ট, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এসসিসিআই)। তিনি বলেন, ‘এই অর্জন শুধু একটি সংখ্যা নয়; এটি বিশ্বাস, নৈতিকতা ও টেকসই ব্যবসার প্রতিফলন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো: আমিন হেলালী, পরিচালনা পর্ষদের সদস্যরা ও শেয়ারহোল্ডাররা। পাশাপাশি কোম্পানির বিভিন্ন সংগঠন প্রধান ও প্রকল্প প্রধানরা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩০০-এরও বেশি উন্নয়ন কর্মকর্তা ও কর্মী এবং কোম্পানির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা এই আনন্দ উদযাপনে শরিক হন। বিজ্ঞপ্তি।