স্পিকারের সাথে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে হাইকমিশনার এ সময় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
গতকাল বুধবার তাদের এ সাক্ষাতের সময় দু’জনই চলমান বিশ্বসঙ্কট এবং নিজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মত বিনিময় করেন।
এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং সংসদ সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।