রূপালী ব্যাংক ও বিডার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Printed Edition

দেশী ও বিদেশী বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ সেবা আরো সহজ ও ডিজিটাল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও রূপালী ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে ।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিডা সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম এবং বিডার পক্ষে নির্বাহী সদস্য এয়ার কমোডর অব: মো: শাহারুল হুদা চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আফজাল হোসেন, মো: আবদুল মান্নান মিয়া এবং বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় ও পরিচালক সুনীল কুমার অধিকারীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন । বিজ্ঞপ্তি।