কৃষিবিদ গ্রুপের সিলভার জুবিলি উদ্যাপন
Printed Edition
কৃষিবিদ গ্রুপের ২৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল সিলভার জুবিলি প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপিত হয়েছে। ২০০১ সালে প্রতিষ্ঠিত এ গ্রুপটি গত ২৫ বছরে দেশের কৃষিসহ বহুমুখী খাতের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
গ্রুপের নিজস্ব অডিটরিয়ামে দিনব্যাপী চলে এ অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ মু. তারিক হাসান। প্রধান অতিথি ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপের প্রতিষ্ঠাতা উদ্যোক্তাদের অন্যতম বরেণ্য কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কৃষিবিদ মো: আলমগীর, পরিচালক প্রশাসন কর্নেল (অব:) মেহের মহব্বত হোসেনসহ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক, সিইও এবং গ্রুপের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ড. আলী আফজাল বলেন, ২৫ বছর আগে মাত্র ত্রিশ হাজার টাকা বিনিয়োগ করে একটি ছোট মুরগির খামার দিয়ে যাত্রা করে আজ তা প্রায় দশ হাজার কোটি টাকার একটি বিশাল শিল্প গ্রুপে রূপান্তরিত হয়েছে। মাত্র পঁাঁচজন কৃষিবিদের মাধ্যমে যাত্রা শুরু করলেও বর্তমানে সাড়ে ছয় হাজারেরও বেশি জ্ঞানী, গুণী কৃষিবিদ ও কৃষিবিজ্ঞানী এ গ্রুপের সাথে সম্পৃক্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সাবেক সচিব, কৃষিবিদ, কৃষি সম্প্রসারণবিদ, বিশ্ববিদ্যালয় অধ্যাপকসহ বিভিন্ন পর্যায়ের উচ্চশিক্ষিত পেশাজীবীরা। তিনি আরো বলেন, কৃষিবিদ গ্রুপ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্যবসায়ী অঙ্গনে বাংলাদেশে আমরাই প্রথম ২১০০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছি। তখন হয়তো আমরা থাকবো না, এটা নিশ্চিত। কিন্তু যে স্বপ্ন দেখছি এবং যে পরিকল্পনা গ্রহণ করেছি, কৃষিবিদ গ্রুপ তখন পাঁচ লক্ষ কোটি টাকার সর্ববৃহৎ প্রতিষ্ঠানে পরিণত হবে ইনশা আল্লাহ। বিজ্ঞপ্তি।