শীর্ষে ফিরল আর্সেনাল
Printed Edition
ক্রীড়া ডেস্ক
চলতি মৌসুমে প্রথমবার জালের সন্ধান পেলেন আর্সেনালের অধিনায়ক মার্টিন ওডেগার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে গত পরশু গানারদের হয়ে ব্রাইটনের বিপক্ষে নরওয়েজিয়ান এই মিডফিল্ডারের গোলেই এগিয়ে যায় এমিরেটসের দলটি। এরপর আত্মঘাতি গোলে ব্যবধান ২-০ করার পর একটি গোল শোধ করেন দিয়েগো গোমেজ। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানেই ব্রাইটনকে হারিয়ে আবার টেবিলের শীর্যে উঠে এলো মিকেল আর্তেতার দল। এই জয়ে ১৮ ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে ৪২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্সেনাল। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানসিটি।