অন্যকে বিশ্বের বিচারক মানতে নারাজ বেইজিং
Printed Edition
রয়টার্স
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মাদক পাচারের অভিযোগে তুলে নেয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বেইজিং কোনো দেশকে ‘বিশ্বের বিচারক’ হিসেবে কাজ করতে দিতে রাজি নয়।
রোববার স্থানীয় সময় বেইজিংয়ে এক বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে আলোচনায় ওয়াং ই এ মন্তব্য করেন। তিনি বলেন, আমরা কখনই বিশ্বাস করিনি, যেকোনো দেশ বিশ্বের পুলিশ হিসেবে কাজ করতে পারে। কোনো জাতি বিশ্বের বিচারক হওয়ার দাবি করতে পারে। ওয়াং ই আন্তর্জাতিক আইনের অধীনে সব দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা সম্পূর্ণরূপে সুরক্ষিত হওয়া উচিত বলে মন্তব্য করেন। তিনি বলেন, এটা চীনের জন্য একটা বড় ধাক্কা ছিল, আমরা ভেনিজুয়েলার একজন নির্ভরযোগ্য বন্ধু হিসেবে দেখাতে চেয়েছিলাম। এ ছাড়া মাদুরো আটকের পর একজন চীনা সরকারি কর্মকর্তা মাদুরো এবং ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান বিষয়ক চীনের বিশেষ প্রতিনিধি কিউ জিয়াওকির মধ্যে বন্দি হওয়ার কয়েক ঘণ্টা আগে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে ব্রিফ করেন।