রূপালী ব্যাংকের ঢাকা দক্ষিণ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
Printed Edition
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার মতিঝিলের রূপালী ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমির সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার। সম্মেলনে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক মো: নোমান মিয়া ও মো: মইন উদ্দিন মাসুদ এবং আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মো: মাহমুদুল ইসলাম। সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক তানভীর হাছনাইন মইন। এ ছাড়াও ঢাকা দক্ষিণ বিভাগের আওতাধীন শাখা ব্যবস্থাপক ও উপ-শাখার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।