হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক জরিপ জাহাজ ক্রয়ে চুক্তি
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
সমুদ্রে কঠোর নিরাপত্তা ও খনিজসম্পদ সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী জন্য হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক ‘এইচএমএস এন্টারপ্রাইজ’ জরিপ জাহাজ ক্রয় চুক্তি সই হয়েছে।
গতকাল বাংলাদেশ নৌবাহিনীর সদর দফতরে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে এড়াবৎহসবহঃ-ঃড়-এড়াবৎহসবহঃ (এ২এ) এর আওতায়
বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মো: শফিকুর রহমান। যুক্তরাজ্যর পক্ষে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাণিজ্যিক কর্মকর্তা মিস ন্যানিসে কালোবুলাওয়াসাইকাবারা (গং ঘধহরংব ছধষড়নঁষধধিংধরশধনধৎধ)। এ সময় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই-কমিশনার, সামরিক উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন মন্ত্রণালয়ের যুগ্ম সচিবসহ সশস্ত্র বাহিনী বিভাগ এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়ন কার্যক্রম আরো গতিশীল হবে এবং দুই দেশের মধ্যে সামরিক সরঞ্জামাদি বিনিময়ের সুযোগ সম্প্রসারিত হবে। ফলে বাংলাদেশের সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও সমুদ্র গবেষণা কার্যক্রমে এ চুক্তি একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখবে। একই সাথে এটি উভয় দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব ও সামরিক সহযোগিতা আরো সুদৃঢ় করতে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে।
‘ঐগঝ ঊঘঞঊজচজওঝঊ’ যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর একটি আধুনিক হাইড্রোগ্রাফিক জরিপ জাহাজ। জাহাজটিতে মাল্টিবিম ইকো সাউন্ডার, সাইড স্ক্যান সোনার ও সাব-বটম প্রোফাইলারসহ উন্নত হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক জরিপ যন্ত্রপাতি সংযোজিত রয়েছে। গভীর সমুদ্র জরিপ, সীবেড ম্যাপিং, ফিজিক্যাল ওশানোগ্রাফিক তথ্য সংগ্রহ ও নেভিগেশনাল চার্ট প্রণয়নে এটি অত্যন্ত কার্যকর। জাহাজটিতে হেলিকপ্টার ল্যান্ডিং ডেক ও আধুনিক যোগাযোগ সুবিধা বিদ্যমান রয়েছে। নিরাপদ নৌ চলাচল নিশ্চিতকরণে ওহঃবৎহধঃরড়হধষ ঐুফৎড়মৎধঢ়যরপ ঙৎমধহরুধঃরড়হ (ওঐঙ) কর্তৃক প্রণীত নতুন জরিপ মানদণ্ড বাস্তবায়ন এবং সুনীল অর্থনীতির বিকাশে জাহাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।