রাজশাহীজুড়ে শোক

Printed Edition

রাজশাহী ব্যুরো

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করছেন।

বেগম জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। অনেক নেতাকর্মী কান্নায় ভেঙে পড়েন। আজ সকাল থেকেই নগরীর মালোপাড়ায় অবস্থিত মহানগর বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।