বিশ্বকাপে শাস্তি কমাতে নতুন নিয়ম
Printed Edition
ক্রীড়া ডেস্ক
হলুদ কার্ডে ফুটবলারদের শাস্তি কমাতে নতুন নিয়ম চালু করেছে ফিফা। নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষে খেলোয়াড়দের একক হলুদ কার্ড বাতিল করা হবে। একইভাবে কোয়ার্টার ফাইনালের পর আবারো হলুদ কার্ডের হিসাব মুছে ফেলা হবে। ৪৮ দল নিয়ে বিস্তৃত ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে একটি অতিরিক্ত নকআউট রাউন্ড যুক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ সেমিফাইনাল বা ফাইনালে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় পড়ার সম্ভাবনা কমবে। এর আগে, দুটি ভিন্ন ম্যাচে হলুদ কার্ড দেখলে খেলোয়াড়দের এক ম্যাচ নিষিদ্ধ থাকতে হতো। তবে নতুন নিয়মে গ্রুপ পর্বের পর সবাই নতুনভাবে নকআউট শুরু করতে পারবেন। আবার কোয়ার্টার ফাইনালের পর দ্বিতীয়বারের মতো কার্ড মুছে ফেলা হবে, যাতে সেমিফাইনাল ও ফাইনালে সেরা খেলোয়াড়রা মাঠে নামতে পারেন। মুখ ঢেকে প্রতিপক্ষের খেলোয়াড়ের সাথে কথা বললেও লাল কার্ড পাবেন ফুটবলার।