শীতবস্ত্র বিতরণ

সিংড়া ইউএনও

Printed Edition
bangla-5
সিংড়া ইউএনও

অসহায় ও রাস্তার ছিন্নমূল শীতার্তদের মধ্যে ঘুরে ঘুরে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন ইউএনও আবদুল্লাহ আল রিফাত। গত মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ, তেমুক নওগাঁ মৎস্যজীবী সমিতি, চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়, শেরকোল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাসহ রাস্তায় ঘুরে ঘুরে প্রায় তিন হাজার শীতবস্ত্র বিতরণ করেন সিংড়ার ইউএনও আবদুল্লাহ আল রিফাত। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিথুন কুণ্ডু, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, তেমুক নওগাঁ মৎস্যজীবী সমিতির সভাপতি আফতাব আলী বাবু প্রমুখ। সিংড়া (নাটোর) সংবাদদাতা।