সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হামিদ সাধারণ সম্পাদক হুমায়ুন
Printed Edition
বাসস
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট মো: আব্দুল হামিদ সভাপতি এবং অ্যাডভোকেট হুমায়ূন কবীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।
এ নির্বাচনে অ্যাডভোকেট মো: আব্দুল হামিদ ১৬৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: তৈয়বুর রহমান বাবুল পেয়েছেন ১০৯ ভোট। অ্যাডভোকেট হুমায়ূন কবীর ১৮১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো: মোশাহিদ আলী পেয়েছেন ৮২ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আব্দুল খালেক। তিনি পেয়েছেন ১৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আবু তাহের মোহাম্মদ সারোয়ার পেয়েছেন ১৭৮ ভোট।
অ্যাডভোকেট মো: নাজমুল করিম ২০১ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো: গিয়াস উদ্দিন পেয়েছেন ১৩৪ ভোট।
এ ছাড়াও সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট ড. মো: জিয়াউর রহমান, সহসভাপতি অ্যাডভোকেট প্রসেনজিৎ দে, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মো: আবুল হোসেন, পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট সোহেল আহমেদ (২), সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফ্ফার (২), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মো: আতিকুর রহমান এবং মহিলাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নওরিন মাহবুব চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ মানিক, অ্যাডভোকেট মোহাম্মদ শাহিনুর রহমান, অ্যাডভোকেট মো: নুরুল আলম, অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেন (২) এবং অ্যাডভোকেট মো: রমজান আলী।
নির্বাচনে ৪৪৪ জন ভোটারের মধ্যে ৩৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
অ্যাডভোকেট মো: শামসুল করিম এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম কয়েস আজাদ ও অ্যাডভোকেট মোহাম্মদ মাসুক আহমদ।