সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপে ডিজিটাল হাজিরা চালু

Printed Edition

সেতু ভবনের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতকরণের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপরে প্রধান কার্যালয় সেতু ভবনের প্রবেশমুখে ডিজিটাল হাজিরা সিস্টেম স্থাপন করা হয়েছে। সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপরে (বিবিএ) সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা শতভাগ ডিজিটাল হাজিরা ব্যবস্থার আওতায় গত ২২ ফেব্রুয়ারি এ কার্যক্রম চালু করা হয়েছে।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপরে নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ও যথাসময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত এবং সরকারি সেবা সময়মতো প্রদানের ল্েয এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। ডিজিটাল হাজিরার মাধ্যমে কর্মস্থলে সঠিক সময়ে উপস্থিতি এবং প্রস্থান নিশ্চিত করা হচ্ছে, যা সামগ্রিক কর্মপরিবেশে এক ইতিবাচক পরিবর্তন এনেছে। বাংলাদেশের উত্তরণের যাত্রায় কর্মকর্তা-কর্মচারীদের সময়ানুবর্তিতা ও স্বচ্ছতা অন্যতম শর্ত হিসেবে কাজ করবে। বিজ্ঞপ্তি।