গ্রাহকদের ফ্রি চিকিৎসাসেবায় বিশেষ হটলাইন চালু
দেশের ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প
Printed Edition
ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা সারা দেশে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পের আওতায় জনসাধারণকে ফ্রি চিকিৎসাসেবা দিয়েছে। গতকাল একযোগে দেশের ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় এই সেবা দেয়া হয়। এতে ওয়ালটন প্লাজার গ্রাহক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ ফ্রি মেডিক্যাল সেবা গ্রহণ করেন।
রাজধানীর মিরপুর মাজার রোড ওয়ালটন প্লাজায় ফিতা কেটে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম। এ সময় তিনি ওয়ালটন প্লাজার হ্যাপিনেস অ্যান্ড হেলথ কেয়ার প্রজেক্টের আওতায় গ্রাহকদের ফ্রি চিকিৎসা সেবা দিতে একটি বিশেষ হটলাইন নাম্বার (০৯৬০৬-৯৯০০২৯) উদ্বোধন করেন। সদ্য চালু হওয়া এই হটলাইন নাম্বারে কল করে ফ্রি চিকিৎসাসেবা নিতে পারবেন ওয়ালটন প্লাজার গ্রাহকরা।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আওতায় রোগীদের ব্যবস্থাপত্র এবং ওষুধ দেয়া হয়। এ ছাড়াও বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ছিল রক্তদান কর্মসূচি। ওয়ালটন প্লাজা থেকে সংগৃহীত রক্ত ব্যবহার করা হবে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের সেবায়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের এমডি ডিএমডি মফিজুর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুম, ওয়ালটন প্লাজার হেড অব এইচ আর মো: ফয়সাল ওয়াহিদ, চিফ সেলস এক্সিকিউটিভ এম এম নাজমুল হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি।