শিরোপা পৌরসভা একাদশের

Printed Edition

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা পরিষদ আয়োজিত গোল্ডকাপ ফুটবলের ফাইনালে ১-০গোলে সদর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে কুষ্টিয়া পৌরসভা একাদশ দল। কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ ষ্টেডিয়ামে অনুষ্ঠিত শুক্রবার বিকেলে ফাইনাল খেলায় হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে এই খেলার শেষ মুহুর্তে পৌর একাদশের পক্ষে তপন জয়সূচক গোল করে দলকে চ্যাম্পিয়ন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বীন হাসান।