‘ইরানে স্টারলিংক ডিভাইস পাচার করেছিল ইসরাইল’
Printed Edition
আলজাজিরা
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে দেশটিতে গোপনে স্যাটেলাইট ইন্টারনেট ‘স্টারলিংকে’র রিসিভার পাচার করা হয়েছিল বলে দাবি করেছেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
জেরুসালেমে অনুষ্ঠিত ‘জেএনএস ইন্টারন্যাশনাল পলিসি সামিটে’ বক্তব্য রাখতে গিয়ে ইসরাইলের সাবেক এই প্রধানমন্ত্রী বিস্ফোরক এই তথ্য সামনে আনেন। নাফতালি বেনেত জানান, তার মেয়াদে ইরানি বিক্ষোভকারীদের প্রযুক্তিগত সহায়তা দিতে গোপনে ১০ হাজারেরও বেশি স্টারলিংক রিসিভার সংগ্রহ ও তা পাচারের একটি বিশেষ প্রক্রিয়া শুরু করা হয়েছিল। এই ডিভাইসগুলোর মূল উদ্দেশ্য ছিল ইরানে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের ধারাবাহিকতা বজায় রাখা, বিক্ষোভকারীদের মধ্যে অভ্যন্তরীণ সমন্বয় প্রতিষ্ঠা করা এবং শেষ পর্যন্ত তেহরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার পথ তৈরি করা।