হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণে আগ্রহী তুরস্ক
Printed Edition
রয়টার্স
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য চুক্তির প্রেক্ষাপটে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণ ও নৌ-চলাচল নিরাপদ করতে সক্রিয় ভূমিকা রাখার ইঙ্গিত দিয়েছে তুরস্ক। শনিবার তুরস্কের এক মন্ত্রী জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান সঙ্কট নিরসনে কোনো স্থায়ী সমঝোতা হলে তুরস্ক এই অঞ্চলে মাইন সরানোর কাজে অংশ নেয়ার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে পারে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালী বর্তমানে উত্তেজনার কেন্দ্রে রয়েছে। সম্প্রতি ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্র যুদ্ধের জেরে এই জলপথে নৌ-চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে এবং সমুদ্রসীমায় মাইন বিছিয়ে রাখার ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচল চরম ঝুঁকির মুখে পড়েছে। ফিদান জোর দিয়ে বলেন, আঙ্কারা এই অঞ্চলের স্থিতিশীলতা চায় এবং যদি কোনো চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে।