এআই ভয়েস অ্যাসিস্ট্যান্টযুক্ত নতুন স্মার্টফোন

Printed Edition
pro-4
এআই ভয়েস অ্যাসিস্ট্যান্টযুক্ত নতুন স্মার্টফোন

প্রযুক্তি ডেস্ক

বাংলাদেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ভয়েস অ্যাসিস্ট্যান্টযুক্ত ‘সিটি ২০০’ মডেলের নতুন স্মার্টফোন এনেছে আইটেল। ফোনটিতে ডিপসিক এআই মডেলনির্ভর সোলা ভয়েস অ্যাসিস্ট্যান্ট যুক্ত থাকায় ব্যবহারকারীরা সহজেই মুখের কথায় বিভিন্ন প্রশ্নের উত্তর জানার পাশাপাশি কাজ করতে পারেন। ফোনটির দাম ১৩ হাজার ৯৯০ টাকা।

৬ দশমিক ৭৮ ইঞ্চি পর্দার ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফলে ফোনটিতে সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়। আইপি৬৫ স্প­্যাশ প্রোটেকশন ও মিলিটারি-গ্রেড প্রযুক্তিনির্ভর ফোনটি হাত থেকে পড়ে গেলে ভাঙে না বা ভিজলেও নষ্ট হয় না।

৫ হাজার ২০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটিতে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ করা যায়। ফোনটির ধারণক্ষমতা ১২৮ গিগাবাইট। ৬ গিগাবাইট র‌্যামযুক্ত ফোনটিতে চাইলে বাড়তি ৬ গিগাবাইট র‌্যাম যোগ করে ব্যবহার করা যায়।