কটিয়াদীতে ৪ শতাধিক কম্বল বিতরণ
Printed Edition
কিশোরগঞ্জের কটিয়াদীতে চার শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। বিশিষ্ট শিল্পপতি ও রইছ মাহমুদ উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ মাহমুদুল ইসলাম এই কম্বল বিতরণের আয়োজন করেন।
কম্বল বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন আলহাজ জি এম কামরুল ইসলাম, আলহাজ সিরাজুল ইসলাম, হাফেজ গোলাম কিবরিয়া, শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা কেবল এক জায়গায় সীমাবদ্ধ না থেকে অনেক শীতার্ত মানুষের ঘরে ঘরে গিয়েও সরাসরি কম্বল পৌঁছে দেন। কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা।